রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোটের মালিক জনগন আওয়ামীলীগ তা মনে করেনা-সরোয়ার

ভোটের মালিক জনগন আওয়ামীলীগ তা মনে করেনা-সরোয়ার

Sharing is caring!

আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনিত ধানে শীর্ষের প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার প্রচার-প্রচারনা ও গনসংযোগ লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদেরকে আজ মঙ্গলবার (২৫ই ডিসেম্বর) দুপুরে বলেন আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মালিক জনগন আওয়ামীলীগ তা মনে করেনা।
তারা জনগনকে ভোটের মাঠের বাহিরে রেখে নির্বাচন করার চিন্তা করছে। সেজন্য তারা পুলিশ ব্যবহার করে আমাদের নেতা-কর্মীদের দিনে রাতে দু বেলায় গন গ্রেপতার করছে।

তিনি আরো বলেন ভোটের মাঠে নির্বাচনী প্রতিদ্বন্দ্বি করার সাহস নেই বলেই তারা আজ আমাদের প্রচার-প্রচারনায় হামলা করে ভাংচুর করছে।
তারা ইতি মধ্যে পুলিশ দিয়ে আমাদের শতাধিক নেতা-কর্মীদের গ্রেপতার করিয়েছে। প্রতিপক্ষ মাঠে না থাকলে ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে।

সরোয়ার আরো বলেন,বরিশালে সেনা বাহিনী আসার সাথে সাথে আমাদের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
দেশের মানুষ এখনো বিশ্বাষ করে মাঠে সেনা বাহিনী ঠিকমত দায়ীত্ব পালন করলে অন্তত সাধারন মানুষ তাদের ভোটটি দিতে পারবেন
আমরা সেনা বাহিনীকে কোনভাবেই কলংকির্ত করতে চাইনা।
এসময় তিনি বলেন আমরা নির্বাচিত হলে দেশের গনতন্ত্র উদ্বারের মাধ্যমে আইনের শাষন কায়েম করব।
দেশের মানুষের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দেয়া হবে যার ভোট তার মত করে তিনি দেবেন।

সরোয়ার এসময় বলেন, দেখেন কিভাবে নির্বাচন করব আমাদের লোকজনদেরকে গায়েবী মামলায় গন গ্রেপতার করে যাচ্ছে আমরা রিটানিং অবিসারের কাছে অভিযোগ দেয়ার পরও এখনো তার কাছ থেকে কোন কাংক্ষিত কোন ফলাফল পাইনি।
আমি আশা করি সেনা বাহিনী তাদের সর্ম্মান মর্যদা অক্ষুণ্য রেখে জন সাধারনের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য কাজ করে আরো সম্মান বৃদ্বি করবে তিনি আশা করেন।

তিনি নির্বাচনী প্রচারনার শেষ মূহুর্তের কাছে এসে একা একা নগরীর বিসিক,ট্রেক্সটাইল,কাউনিয়া খ্রীস্ট্রান কলোনীতে গনসংযোগ করেন এসময় সরোয়র সদ্য বাংলাদেশী নাগরিকত্ব পাওয়া সাবেক ব্রিটিস নাগরীক লুসি হল্ট সহ কলোনীর সকলের কাছে ধানের শীর্ষে ভোট দেয়ার প্রার্থনা করেন।
বিকালে আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মত বিনিময় করেন।
অন্যদিকে সেনা বাহিনী বরিশালে চলে আসায় পুলিশ বাহিনীর সদস্যরা যেন বেপরোয়া হয়ে উঠেছে বাসা-বাড়ি ও রাস্তা-ঘাটে অভিযান চালিয়ে বিএনপি সহ সমমনা চিন্তা চেতনার সকলকে গ্রেপতার করে নিয়ে যাচ্ছে।
এই রিপোর্ট লেখার সময় বরিশাল মহানগর সাবেক সহ-সভাপতি ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড. মহসিন মন্টু কে গায়েবী মামলার আসামী দেখিয়ে আটক করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD