বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল বিএম কলেজের ৪দিনের অধ্যক্ষের দায়িত্বে ঢাকা বোর্ডের চেয়ারম্যান

বরিশাল বিএম কলেজের ৪দিনের অধ্যক্ষের দায়িত্বে ঢাকা বোর্ডের চেয়ারম্যান

Sharing is caring!

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিএম কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ৩০ নভেম্বর চাকরি জীবনে তার শেষ কার্য দিবস। ওই দিন ৩০ বছরের চাকরি জীবনের অবসান ঘটিয়ে তিনি অবসরজনিত (পিআরএল) ছুটিতে যাবেন বলে জানান তার ছোট ভাই নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব।

এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ অধিশাখার উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ওই আদেশে বলা হয় পিআরএল গমনের সুবিধার্থে প্রফেসর মু. জিয়াউল হককে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাকে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে সৈয়দ হাতেম আলী কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন জিয়াউল হক। ২০০১ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি।

২০১৮ সালের ২৫ মার্চ তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল সরকারি বিএম কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। ২০১৪ সালের ১৮ জুন বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে যোগদান করে ২৪ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

অধ্যাপক জিয়াউল হক ১৯৬১ সালের ১ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। জিয়াউল হক ১৯৭৬ সালে বরিশাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি উত্তীর্ণ হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৮৩ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD