মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৫৩জনকে অর্থদন্ড।

বরিশালে মাস্ক ব্যবহার না করায় ৫৩জনকে অর্থদন্ড।

Sharing is caring!

বরিশাল নগরীতে মাস্ক ব্যবহার না করায় ৫৩জন ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলালউদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, শীতে করোনার দ্বিতীয় ওয়েভ (দ্বিতীয় দফা সংক্রামন) ঠেকাতে সরকার সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই নিয়ম কার্যকরে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

শরীফ মো. হেলালউদ্দিনের ভ্রাম্যমান আদালত নগরীর সদর রোড ও হাসপাতাল রোড এবং নিরূপম মজুমদারের ভ্রাম্যমান আদালত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন মোট ৫৩জন ব্যক্তিকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD