বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ফুলেল শুভেচ্ছায় সিক্ত কেন্দ্রীয় যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগ

ফুলেল শুভেচ্ছায় সিক্ত কেন্দ্রীয় যুবলীগ নেতা শামীম আল সাইফুল সোহাগ

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। ফুলেল শুভেচ্ছা ও স্থানীয় নেতাকর্মীদের ভালাবাসায় সিক্ত হলেন পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ। কেন্দ্রীয় যুবলীগের সংগঠনিক সম্পাদক হওয়ার পর তিনি বুধবার দুপুরে ঢাকা থেকে নিজ জন্মভূমি কলাপাড়ায় আসেন। তার সফরসংঙ্গী ছিলেন উপজেলার আরো তিন কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিকাশ হাওলদার, এম.নয়া মিয়া নয়ন ও সাবের হোসেন। তাদের আগমন উপলক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে বিশাল এক শোডাউন দিয়ে অভ্যার্থনা জনান যুবলীগ নেতাকর্মীরা। পরে স্থানীয় আওয়ামীলীগ কার্য্যালয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বরগুনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.সাবু। সভা শেষে যুবলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ উপজেলার ধুলাসার ইউনিয়নের তার নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার, মহিপুর ও কুয়াকাটা যুবলীগ নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, আমতলী যুবলীগের জি এম হাসান, কলাপাড়া পৌর যুবলীগ সহ সভাপতি শেখ মো. যুবরাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মিঠু, কুয়াকাটা যুবলীগ আহবায়ক ইসাহক শেখ, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পদক  খালিদ খাঁন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD