রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দুই লাখ মিটার কারেন্ট জালসহ ১০ মন জাটকা জব্দ

দুই লাখ মিটার কারেন্ট জালসহ ১০ মন জাটকা জব্দ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অভিযান চিলিয়ে এসব জাল ও জাটকা ইলিশ জব্দ করে। পরে পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত জাল পুরিয়ে ফেলা হয়। এছাড়া জাটকা ইলিশ গুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুননবী, কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন ও এ.এসআই কামরুল ইসলাম।
কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই মাহমুদ হোসেন জানান, নিয়মিত টহল কালে এসব মাছ ও জাল জব্দ করা হয়েছে। তবে জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD