রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
র‌্যাবের অভিযানে গ্রেফতার দুই ভ‚য়া ডাক্তাতের কারাদন্ড।

র‌্যাবের অভিযানে গ্রেফতার দুই ভ‚য়া ডাক্তাতের কারাদন্ড।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতাল সড়কের ক্লিনিক পাড়ায় অভিযান চালিয়ে দুই ভ‚য়া ডাক্তারকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে জননী প্যাথলজি খেকে মোহাম্মদ শরীফ জামাল এবং সাউথ পপুলার ডায়াগনষ্টিক সেন্টার থেকে ডা. সঞ্জয় কুমার তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

তাৎক্ষণিক র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক দুই ভ‚য়া চিকিৎসককে এক বছরে করে কারাদন্ডের আদেশ দেন। এছাড়া দুুই ক্লিনিক মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন।
র‌্যাবের অপর অভিযানে পৌর শহরের কাঁচা বাজার এলাকার শিলা ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় দন্ত চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ‚য়া দন্ত চিকিৎসক সুভাষ চন্দ্র মিত্রকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ অভিযানের নেতৃত্ব দেন পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম। এসময় জেলা সিভিল সার্জনের প্রতিনিধি কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, সঞ্জয় কুমার তালুকদার পেশায় একজন গরুর ফার্ম মালিক হলেও সে দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করছেন। অপর চিকিৎসক মোহাম্মদ শরীফ জামাল এর আগেও ভ‚য়া ডাক্তার হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। কিন্তু জামিনে এসে সে আবার প্রতারণা শুরু করেছে। ভ‚য়া ডাক্তারদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দুই ভ‚য়া চিকিৎসককে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে ও দুই প্যাথলজি মালিককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর ভ‚য়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ও ডেন্টাল ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD