রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুখালীতে বন্ধুজন সমিতির নির্বাচনে লিটন সভাপতি ও রেজাউল করিম সম্পাদক নির্বাচিত

পটুখালীতে বন্ধুজন সমিতির নির্বাচনে লিটন সভাপতি ও রেজাউল করিম সম্পাদক নির্বাচিত

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি: আনন্দঘন ও শান্তিপুর্ন পরিবেশে পটুয়াখালী বাঁধঘাট বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে বিনা প্রতুদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম, ( কাপ-প্রিচ)। সভাপতি পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আমিন লিটন (চেয়ার)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আতিকুর রহমান (আনারস) পেয়েছেন ৫০৯ ভোট।  সহ-সভাপতি পদে ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মনির গাজী(বাই সাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আবুল খায়ের বাবুল(হেরিকেন) পেয়েছেন ৩৮১ ভোট। ৬টি  সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ আনছার গাজী(আম) ৫৮৬ভোট,  মোঃ আবুল কালাম আজাদ(মোমবাতি) ৫৫১ ভোট,  মোঃ খেকন তালুকদার(মই) সর্বাধিক ৬১৫ ভোট, মোঃ মানিক তালুকদার(রিক্সা) ৫৭৩ ভোট, মোঃ ফিরোজ খান(বালতি) ৫৪৩ ভোট ও  রফিকুল ইসলাম খোকন(ফুটবল) ৫১০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে ১২২৯ জন ভোটারের মধ্যে ১০৮১ জন ভোটার ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি খন্দকার ইমাম হোসেন নাসির  জানান। নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন  কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন ও মোঃ কামাল হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD