বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
অবহেলিত দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করছেন শেখ হাসিনা- পানিসম্পদ প্রতিমন্ত্রী।

অবহেলিত দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করছেন শেখ হাসিনা- পানিসম্পদ প্রতিমন্ত্রী।

Sharing is caring!

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, করোনায় সারা বিশ্ব যখন মুখ থুবরে পড়েছে তখন বাংলাদশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বে দেশে কোন মানুষ না খেয়ে ও চিকিৎসার অভাবে কেউ মারা যায়নি। বাংলাদেশের উন্নয়ন নিয়ে আজ বর্হিবিশ্ব প্রশংসা করছে। যা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কারণে। তাই বাংলাদেশের জন্য শেখ হাসিনা আর্শিবাদ স্বরুপ।

মন্ত্রী আরো বলেন, সারাদেশের সাথে সমতা উন্নয়নের লক্ষে অবহেলিত দক্ষিণাঞ্চল কে মডেল হিসেবে গড়ে তোলা হবে। এখানে ডিপ্লোমা ইন্সটিটিউট, মহিষ গবেষণাগার, চিড়িয়াখানা নির্মাণ করা হবে। বরিশালে সকল উন্নত জাতের গরু, ছাগল,মহিষ, হাঁস-মুরগী ও  বেঙ্গল জাতের ছাগল উৎপাদন করা হবে। এসব উৎপাদনে খামারীদের জন্য সহজ শর্তে লোন, এবং করোনা কালীন সময়ে অসহায় খামারীদের জন্য  ৯০০ কোটি টাকার বিশেষ প্রনোদনা দেওয়ার ঘোষণা করেছে সরকার৷ এসব উৎপাদন প্রকল্প বাস্তবায়ন হলে  বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হালাল মাংস রপ্তানি করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্বের বুকে বাংলাদেশের মানচিত্র ঠাঁই পেত না। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ ওতোপ্রোতো ভাবে জড়িত। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কাঙ্খিত উন্নয়ন, প্রত্যেক মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করা, বেকারত্ব দূরীকরণে বড় বড় প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন ও খেটে খাওয়া মানুষের মুখে  হাসি ফুটানোর জন্য  কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী অবহেলিত দক্ষিণাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য ব্যাপক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করে যাচ্ছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর কাশিপুর এলাকার সরকারি ছাগল উন্নয়ন খামারে আয়োজিত ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ ছাগল খামারী ও পাঁঠা পালনকারীদের উপকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান অতিথি  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এবং বিশেষ অতিথি  পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ)  জাহিদ ফারুক এমপি।

ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে ও জেলা প্রাণী সম্পদ কার্যালয় বাস্তবায়নে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১)ডাক্তার আবদুল জব্বার শিকদার, বরিশালের বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃইউনুস,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক  মাহমুদুল হক খান মামুনসহ প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় ও জেলা প্রশাসন কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিরা ব্লাক বেঙ্গল জাতের শ্রেষ্ঠ ছাগল খামারী ২০ জন কে ও পাঁঠা পালনকারী ৭ জনকে উপকরণ ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে অতিথিরা ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে কাশিপুরে সরকারী ছাগল উন্নয়ন  খামার সংস্কার ও মেরামত কাজের উদ্ধোধন এবং আমানতগঞ্জের হাঁস-মুরগী খামার পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD