বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে তানভীর হত্যার প্রতিবাদে, হত্যাকারিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পালিত।

পটুয়াখালীতে তানভীর হত্যার প্রতিবাদে, হত্যাকারিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পালিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন বড় বিঘাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ নিবাসী  তানভীর আহম্মেদকে পৌরসভাস্থ মুসলিম পাড়া তার প্রেমিকার বাসায় নৃশংসভাবে হত্যাকারীদের কঠিন বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন বড় বিঘাই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

গত ১৯ শে নভেম্বর ২০ ইং বিকাল  ৪ ঘটিকার সময় খাটাশিয়া বাজারে পাচঁ শতাধিক জনতার অংশগ্রহণে তানভীর আহমেদকে নৃশংসভাবে হত্যার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।এসময় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন অএএলাকার মোঃ আসাদুজ্জামান খলিল সিকদার, কারী মোঃ হুসাইন,মো,শাহ আলম সিকদার, তানভীরের মা মোসা, কামরুন্নাহার  বেগম, বড় বোন মোসা, নিপা আক্তার ও ইউপি সদস্য মোসা, খাদিজা বেগমসহ সকলেই আইনের প্রতি শ্রদ্ধারেখে প্রকৃত রহস্য উম্মেচন করে আসামীদের দৃষ্টান্ত মুলক সাস্তীর দাবী জানান এসময় তারা।

এসময় মানববন্ধনে আরো বক্তব্য প্রদান কালে তানভীর আহমেদের মা ও বড় বোন কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, তানভীর তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি, তার উপার্জন দিয়েই সংসার চলতো। তানভীরের বাবা প্যারালাইজড অবস্থায় ঘরে পড়ে আছেন, তার ঔষধপত্রও তানভীর কিনে দিত। তাদের ছেলেকে পরিকল্পনা মোতাকেব নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে তানভীর আহমেদ হত্যাকারীদের ফাঁসির আবেদন জানান।

এসময় এলাকাবাসী জানান, তানভীর আহমেদের মৃত্যুতে পরিবাররটি পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। হত্যার ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে হত্যাকারীরা বলেও তারা জানান। তারা তানভীর আহমেদকে এ নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত কঠিন থেকে কঠিনতর বিচারের দাবী জানান। যেন এভাবে কোন মা বাবা সন্তান হারা ও বোন ভাই হারা না হয়।

এদিকে মৃতের মা কামরুন্নাহার বাদী হয়ে গত ১৭ ই নভেম্বর ২০ইং তারিখ পটুয়াখালী বিঞ্জ সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা রুজু করেন।

আসামীরা হলেন,১.এবিএম শাহীন ফেরদাউস( ৫০),পিতা,মৃত্যু, মজিবুল হক মিয়া ২.মারিয়া বেগম(১৯)পিতা,এবিএম শাহীন মিয়া,৩.রুমা বেগম(৪০) ৪.মোঃইমরান(২৩) পিতা,অজ্ঞাত সাং মহিপুর থানা,জেলা পটুয়াখালী।

উল্লেখ্য, পটুয়াখালী শহরের মুসলিমপাড়া এলাকায় ১১ নভেম্বর ২০২০ তারিখ বুধবার সন্ধ্যায় তানভীর আহমেদ নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। জানাযায়, মৃত তানভীর আহমেদ পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই এলাকার মোঃ নুরুল হক মাস্টারের ছেলে। প্রায় দেড় বছর ধরে তানভীর আহমেদের সাথে পটুয়াখালী সরকারী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মারিয়ার সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি ঘনিষ্ঠ তার সুবাদে উভয়ের উভয়ের পরিবারের মধ্যে প্রকাশ পায়। এই সুযোগে তানভীর রহমান প্রায়ই প্রেমিকার বাসায় আসা যাওয়া করতো। মঙ্গলবার বিকালে তানভীর রহমান তার প্রেমিকার বাসায় আসে। বুধবার দুপুরে প্রেমিকার বাবা দোতলায় গিয়ে তানভীরকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তানভীর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরে মর্গে প্রেরণ করেন।

এব্যপারে বড়বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজনু মোল্লার কাছে বিষয়টি জানতে দৈনিক বরিশাল সমাচার ও অনলাইন পোর্টাল দৈনিক আলোকিত  একাওর সংবাদের পটুয়াখালী জেলা প্রতিনিধি তার ব্যবহারকৃত সেলফোন নাম্বার(০১৭২১০৫৮৯১৯) এ একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD