রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবদুল করিম মৃধা কলেজে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত।

পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবদুল করিম মৃধা কলেজে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা প্রশাসক ও আবদুল করিম মৃধা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে  আজ।

উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন  জনাব সুলতান মৃধা, প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালনা পর্ষদ; জনাব  আব্দুল গাফফার মৃধা, প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালনা পর্ষদ; জনাব আব্দুস সালাম, অধ্যক্ষ, আবদুল করিম মৃধা কলেজ ; জনাব আব্দুল আজিজ, সাবেক অধ্যক্ষ ও সদস্য; জনাব ডা. জগন্নাথ পাল, ডাক্তার প্রতিনিধি; জনাব কাজী মিজানুর রহমান লাভলু, অভিভাবক প্রতিনিধি; কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ; কর্মকর্তা-কর্মচারীগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় সভায় সকলের সাথে পরিচিতি পর্ব শেষে বিগত সভার সিদ্ধান্ত ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে কলেজের শিক্ষার মান বৃদ্ধিতে করণীয়, অবকাঠামো সংস্কার, করোনাকালে স্বাস্থবিধি মেনে অনলাইনে পাঠদান চলমান রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কলেজের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও  কর্মচারীদের   নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের অনুরোধ করেন এবং যেকোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD