মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন ।

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুভ উদ্বোধন ।

Sharing is caring!

মুজিব বর্ষের প্রতিশ্রুতি সেবা, ত্যাগ ও অগ্রগতি এই স্লোগান নিয়ে আজ ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বরিশাল এর আয়োজনে বরিশাল সদর ফায়ার স্টেশন প্রাঙ্গণে, ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালনা ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স বরিশাল এবিএম মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স বরিশাল ফারুক আহমেদ, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স বরিশাল আক্তারুজ্জামান সহ সুধীজন ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারী ফায়ার ফাইটার রোভার স্কাউট বিএনসিসিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরবর্তীতে তারা বেলুন ফেস্টুন উড়িয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে কেক কাটেন অতিথিরা পরিশেষে ফায়ার সার্ভিসের গাড়ি বহর নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD