বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মনোনয়ন পেয়েও ‘টেনশনে’ বেবী নাজনীন

মনোনয়ন পেয়েও ‘টেনশনে’ বেবী নাজনীন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে কণ্ঠশিল্পী বেবী নাজনীনের নাম। মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করার পর দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে দল মনোনয়ন দিলেও নির্বাচন কমিশন ধানের শীষ প্রতীকে নির্বাচনে লড়তে দেবে কিনা এ নিয়ে বেবী নাজনীনের ‘অনিশ্চয়তা’ রয়েছে।

সোমবার মো. আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত করেন হাইকোর্টের চেম্বার আদালত। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকেই সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেয় আদালত।

এ বিষয়ে কথা বলতে বেবী নাজনীনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এই শিল্পীর ছোট ভাই এনাম সরকার জানান, বেবী নাজনীন এখন সুলতান সালাউদ্দিন টুকুর প্রচারণা কাজে টাঙ্গাইলে অবস্থান করছেন।

বেবী নাজনীন কবে নাগাদ নির্বাচনী এলাকায় যাবেন জানতে চাওয়া হলে এনাম বলেন, ‘তার (বেবী নাজনীন) সঙ্গে কথা হয়েছে। এখনও ঢাকার কিছু কাজ বাকি আছে। শেষ সময়ে মনোনয়ন দেওয়া হলো। এখন যদি রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ না দেয় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না। মূলত এক অনিশ্চয়তার ভেতরে আছি এখনও। বুধবারের মধ্যে কিছু একটা রেজাল্ট জানা যেতে পারে।’

মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে বেবী নাজনীনের মনোনয়ন চূড়ান্ত করেন। চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন,  মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনীত করা হয়েছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছে। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের অনুরোধ করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD