বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালীতে ৩ কেজি গাঁজা ও দুমকীতে ৯ হাজার ছয়শ পিস ইয়াবাসহ পৃথক ২ যুবক গ্রেপ্তার।

পটুয়াখালীতে ৩ কেজি গাঁজা ও দুমকীতে ৯ হাজার ছয়শ পিস ইয়াবাসহ পৃথক ২ যুবক গ্রেপ্তার।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার পৌরসভাস্থ বড় বিজ্রের টোল প্লাজায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী মোঃ মনির প্যাদা (৩০), পিতা: মৃতঃ ছত্তার প্যাদা, সাং-চাউলা, থানা: আমতলী জেলা বরগুনাকে আটক করেছে ডিবি পুলিশ।

এদিকে জানাযায়, দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাগলার মোড় থেকে বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবার চালান সহ ৯ হাজার ছয়শ পিস ইয়াবা সহ ১ ইয়াবা ব্যবসায়ী মোঃ রাকিবুল ইসলাম (২৭), পিতা: মোঃ খলিলুর রহমান, সাং-০২ নং বাঁধঘাট, পটুয়াখালী সদরকে আটক করেছে দুমকী থানা পুলিশ।

এব্যাপারে পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম প্রতিনিধিকে জানায়, সোমবার (১৬ নভেম্বর-২০ ইং) গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই পৌরসভাস্থ বড় বিজ্রের টোল প্লাজায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে  খাকি রংয়ের স্কসটেপ দিয়ে মোড়ানো ৩টি নীল রংয়ের পলিথিন ব্যাগে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারী মনির প্যাদাকে আটক করেন ।

এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে সে প্রায়াই গাঁজা  মাদক বরগুনা নিয়ে যাচ্ছিল।

ওই একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুমকি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পাগলার মোড়ে অবস্থান নেয় এমনি সময় একটি মোটরসাইকেল আসলে তাকে থামার জন্য বললে মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় এসআই সঞ্জীব জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলটির গতিরোধ করে মোটরসাইকেলের আরোহী রাকিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে ৪৮ টি নিল রংয়ের জিপার প্যাকেটে নয় হাজার ছয়শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তাকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল প্রশাসনকে জানায়,এভাবেই তাদের চালান  ইয়াবা তার অন্যান্য সহযোগীদের সহায়তায় ঢাকা থেকে প্রতিনিয়ত নিয়ে আসেন।

উভয় অভিযানে গ্রেফতারকৃত  দুইজনের বিরুদ্ধে পৃথক পৃথক আইনানুগ ব্যবস্থ্যা গ্রহণে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে  জানাযায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD