শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাশরাফির নির্বাচনী প্রচারে স্ত্রী সুমনা হক

মাশরাফির নির্বাচনী প্রচারে স্ত্রী সুমনা হক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মাশরাফির নির্বাচনে স্থানীয় ভক্তরা মাঠে নেমেছেন বহু আগেই। এবার মাঠে নামলেন স্ত্রী সুমনা হক সুমি। স্থানীয় নারীনেত্রী ও নিজ বোনদের নিয়ে তিনি মঙ্গলবার প্রচারণায় নামেন। লোহাগড়া উপজেলার এড়েন্দা, বসুপটি, রায়গ্রাম, কলাগাছিসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন তিনি।

এদিকে মাশরাফি আজ মঙ্গলবার সকাল ১১ টায় বের হয়ে কাশিপুর ইউনিয়নের আমাদা, লক্ষীপাশা, দিঘলিয়া, কলাগাছি, বড়দিয়াসহ অন্তত ৫টি ইউনিয়নে গণসংযোগ করছেন। বিকালে দিঘালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করে আবার নড়াইলে পৌছে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় করেন তিনি।

ক্যাপ্টেন মাশরাফি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। মাত্র ৩ দিন আগে তিনি ভোটের মাঠে এসে পৌছে একটানা গণসংযোগ শুরু করেছেন। মাশরাফি নির্বাচনী মাঠে দেরীতে পৌঁছালেও তার প্রচার শুরু হয়েছে অনেকে আগে থেকেই। মাশরাফির নির্বাচনী প্রচারে দলীয় নেতাকর্মীদের চেয়ে ভক্তদের সংখ্যাই বেশী। নড়াইলের বাইরে থেকে বগুড়া, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা আর গোপালগঞ্জ থেকে ভক্তরা এসে প্রচারে অংশ নিয়েছেন।

মঙ্গলবার দুপুরে দিঘলিয়া ইউনিয়নের সারোল এলাকায় নির্বাচনী পথসভায় গেলে সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মাশরাফির জন্য পিঠা তৈরি করে এনেছেন এলাকার নারীরা। তারা সেই পিঠা তাদের আদরের জামাইকে খাওয়ান। এ সময় মাইকে বলা হয় এলাকার জামাইকে পিঠা খাওয়াচ্ছেন শ্বাশুড়ীরা। পরে পিঠা খেয়ে ভালো লাগলে মাশরাফি আরো দুটি পিঠা নিয়ে যাবেন বলে ঘোষণা দেন। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD