বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলার বোরহানউদ্দিনে মসজিদ কমিটির লোকের উপর হামলা অভিযোগ।

ভোলার বোরহানউদ্দিনে মসজিদ কমিটির লোকের উপর হামলা অভিযোগ।

Sharing is caring!

বোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলা জেলার বোরহানউদ্দিনের বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া ৪ নং ওয়ার্ডের মৃত আসমত আলী মালের ছেলে মো: সেলিম কে অন্যায়ভাবে আহত করার অভিযোগ উঠেছে।

গত ৮ই নভেম্বর (রবিবার)সন্ধ্যা ৬ টায় মাগরিরের নামাজের পরে স্থানীয় মসজিদে হামলার শিকার হন। অভিযুক্তরা হলেন,জহিরুল হাওলাদার,শাহিন হাওলাদার,ফয়সাল,নাহিদ সহ অন্যান্যগন। অভিযোগ সূত্রে জানা যায়,গত ৮ তারিখে স্থানীয় পাটোয়ারীর হাট বাজারের মসজিদের ইমামকে গায় হাত দিলে,ইমাম মসজিদ কমিটির লোকদের কাছে বিষয়টি জানান।

মসজিদ কমিটির সদস্য মো: সেলিম মসজিদ কমিটির লোক ও অভিযুক্তদের সাথে বসে বিষয়টি মীমাংসা করতে চান।অভিযুক্তরা মীমাংসা করতে রাজি না হয়ে মসজিদ কমিটির সদস্য মো: সেলিমকে এলোপাথাড়িভাবে কিল, ঘুসি ও লাথি মারেন।ফলে তিনি অসুস্থ হয়ে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হন। দুইদিন পর হাসপাতাল থেকে তিনি বাসায় আসলে তাকে অভিযুক্তরা আবারো হুমকি দিতে থাকে।ভুক্তভোগী মো: সেলিম এলাকার জনপ্রতিনিধি সহ প্রশাসনের কাছে তাদের হাত থেকে বাচার জন্য মিনতি কামনা করেন এবং থানায় এই ব্যাপারে ভুক্তভোগী মোঃ সেলিম একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের কাছ থেকে সাংবাদিকগন বিষয়টি জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে সাংবাদিকদের জানাবেন বলে আশ্বাস প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD