বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলার দক্ষিণ দিঘলদীর চাঞ্চল্যকর প্রবীর হত্যার অন্যতম আসামি আটক।

ভোলার দক্ষিণ দিঘলদীর চাঞ্চল্যকর প্রবীর হত্যার অন্যতম আসামি আটক।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাংলাবাজার ওষুধ ব্যাবসায়ী চাঞ্চল্যকর প্রবীর মাঝি হত্যার অন্যতম মুল পরিকল্পনাকারী মো.নুরনবী (২০)পিতা. মোজাম্মেল মিস্ত্রী কে আটক করেছে ভোলা সদর থানার পুলিশ।

কাল (১২নভেম্বর) বৃহস্পতিবার গোপন তথ্যসূত্রের ভিত্তিতে সকাল ১০ঘটিকায় ভোলা মডেল থানার ওসির নির্দেশনায়, মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) কাজল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স বাংলাবাজার উপ শহরে এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার অন্যতম আসামিকে আটক করে সদর মডেল থানার পুলিশ।

এবিষয়ে ভোলা সদর থানার অফিসার ইনচার্জ মো.এনায়েত হোসেন জানান,প্রবীর মাঝিকে হত্যার পর দীর্ঘ ৫মাস পলাতক থাকার পর আটক করা হত্যার অন্যতম আসামি। এসময় তিনি আরো জানান আটকের পর প্রাথমিক জিজ্ঞাসা বাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সাক্ষ্য দিয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, তার কাছ থেকে হত্যার পরিকল্পনা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তারা ।

এছাড়া তার স্বীকারোক্তি অনুযায়ী সে এই হত্যার অন্যতম মুলহোতা বলেও জানান তিনি।হত্যা মামলার এজহার ভুক্ত আটক আসামিকে আদালতে হাজির করে,রিমান্ডে চাইবে মামলার তদন্ত কর্মকর্তা। হত্যা ঘটনায় জড়িত ও অন্যন্য আসামিরা অতিদ্রুত আটক করতে পুলিশের পক্ষথেকে সকল প্রকার চেস্টা অব্যাহত রয়েছে বলেও জানান সদর থানার ওসি। উল্লেখ্য গত ২০জুন ২০২০ইং শনিবার রাত আনুমানিক ১১টার সময় বাংলাবাজার থেকে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান হিতে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি ও ভাই সজীব মাঝির পথ গতিরোধ করে,ছিনতাইয়ের উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে যখম করে তারা।এসময় নগদ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনায় ব্যাবসায়ী প্রবীর মাঝি নিহত হয়। এবং সজীব মাঝি গুরুতর আহত হয়। এদিকে উক্ত হত্যা মামলার আসামিদের মধ্যে এপযন্ত পুলিশ এজাহারভুক্ত মোট চারজন হত্যাকারী আসামিদের আটক করতে সক্ষম হয় বলে জানায় মামলার তদন্ত কর্মকর্তা। এরা হলো ১। মো. শাহাবুদ্দিন ২।মো. হাসান ৩।মো. আনোয়ার এবং সর্বশেষ মো. নুরনবীকে আটক করে ভোলা থানার পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD