বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে জখম।।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে জখম।।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সলেমান হাং (৩০) নামের এক কৃষকের ওপড় হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের সোমবারিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত কৃষককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। আহত সলেমান চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের মো.আপ্তের আলী হাওলাদারের ছেলে।
আহত সলেমান জানান, আমি সোমবাড়িয়া বাজারে জলিল হাং কাছে ভেকু দিয়ে মাটি কেটে তরমুজ ক্ষেত তৈরি করার ভেকু ভাড়া বাবদ পাওনা চল্লিশ হাজার টাকার জন্য যাই। উক্ত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মজিবর হাং এর (৫০) নেতৃত্বে আক্কাস হাং (৪০), আলমাস হাং (৪২),পিন্টু হাং (২৪), নুরু হাং(৪৫),ইলিয়াস হাং (৪২) আমার ওপড় অতর্কিত হামলা চালায়। আমার সাথে থাকা চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে অসে।
অভিযুক্ত মজিবুর রহমান জানান, কৃষক সলেমান এর ওপর হামলা ব্যাপারে আমি কিছুই জানিনা। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।  আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
কলাপাড়া থানার এস.আই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনানুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD