সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর আউলিপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন ই.পি.জেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন।

পটুয়াখালীর আউলিপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন ই.পি.জেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাস্তবায়নাধীন  ই.পি.জেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে রোড মার্চ  কর্মসূচী পালিত।

অদ্য ১০ নভেম্বর রোজমঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময়  পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালনকালে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জেলা জাতীয় পার্টির  সদস্য সচিব সাংবাদিক জাকির মাহমুদ সেলিম, সাংবাদিক আব্দুস সালাম আরিফ,  জেলা যুবলীগের নেতা গোলাম কিবরিয়া, মোঃ রাসেল প্রমুখ।

উক্ত  মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের অভিমুখে রোড মার্চ শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সমনে কিছুক্ষন অবস্থান কর্মসূচী পালন করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোসাঃ নাসিমা জাফর, মোসাঃ ফাতেমা আক্তার, খাদিজা আক্তার মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কল্যানে ও এলাকার উন্নয়নে পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবী ইপিজেড স্থাপনের জন্য  সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মহাসড়ক সংলগ্ন এলাকায় সরকারী ও বেসরকারী জমিতে ই পি জেড স্থাপনের কার্যক্রম  শুরু হয়েছে। উক্ত ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবী জানান বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD