সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে বিএনপির জেলা শাখার নবগঠীত আহবায়ক কমিটির উপর হামলা।

পটুয়াখালীতে বিএনপির জেলা শাখার নবগঠীত আহবায়ক কমিটির উপর হামলা।

Sharing is caring!

পটুয়াখালীতে হকিস্টিক বাহিনীর হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘ পটুয়াখালী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃদ্বয়কে দেয়া সম্বর্ধনা সভা পন্ড।

গতকাল ৮ নভেম্বর,২০ইং তারিখ কাটপট্টি খান কমিউনিটি  সেন্ট্রারে পটুয়াখালী সদর উপজেলা ও দুমকি উপজেলায় বিএনপির যৌথ উদ্যোগে বিএনপি‘ পটুয়াখালী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আঃ রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিকে সম্বর্ধনা সভায় সদর উপজেলা, দুমকি উপজলা, গলাচিপা উপজেলা, দশমিনা উপজেলা বিএনপিসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মৎস্য দল, বাস্তহারা দল নেতৃদ্বয়কে ফুল দিয়ে সম্বর্ধনা জানানোর এক পর্যায় আনুমানিক বিকাল ৪টা ১০মিনিটের সময় ৭/৮জন যুবক হকিস্টিক নিয়ে সম্বর্ধনা স্থান খান সেন্ট্রারে দুই দফা হামলা ও ধাওয়া করে। এ সময় সেখানে উপস্থিত শত শত নেতা কর্মী দৌড়ে নিরাপদ আশ্রয় চলে গেলে সভা বন্ধ হয়ে যায়।

এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্তি শান্ত হয়। এ সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেনাংশু সরকার কুট্টি, পৌর চেয়ারম্যান মোশতাক আহমেদ পিনু, সদর উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি কাজী মাহাবুবুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান খান, জেলা বিএনপি‘র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. মুজিবুর রহমান টোটন, সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, দুমকি উপজেলার সভাপতি খলিলুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড, আমেনা বেগম, মহিলঅ নেত্রী আফরোজা সিমা, ফারজানা আক্তার রুমা, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদল সভাপতি শফিউল বাশার উজ্জ্বল, জেলা মৎস্য দলের আহবায়ক একেএম শফিকুল ইসলাম শাহীন, সদস্য সচিব শাহা আলম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারন সম্পাদক এনায়েত হোসেন মোহন প্রমুখ। আলোচনা সভায় জেলা উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, মৎস্যজীবীদল শ্রমিকদল,তাঁতীদলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD