বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
আকবরের দাবি, রায়হান হত্যায় জড়িত ছিল আরও পুলিশ সদস্য

আকবরের দাবি, রায়হান হত্যায় জড়িত ছিল আরও পুলিশ সদস্য

Sharing is caring!

অনলাইন ডেক্স:সিনিয়রের কথাতেই পালিয়ে ছিলেন পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর। তার দাবি, রায়হানকে তিনি একা মারেননি। আরও অনেকে জড়িত ছিলেন এর সাথে। ধরা পড়ার পর এমনটা দাবি করেছে সিলেটে রায়হানকে নির্যাতন ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকবর। সোমবার, দুপুরে কানাইঘাটের ডোনা সীমান্তে প্রায় এক মাস আত্মগোপনে থাকার পরে তাকে আটক করে স্থানীয় খাসিয়ারা। পরে তাকে হস্তান্তর করা হয় বিজিবির কাছে। এদিকে, হত্যা মামলার তদন্তভার রযাবের কাছে দেয়ার দাবি জানিয়েছেন রায়হানের স্বজনরা। এর আগে, স্থানীয়দের জেরার মুখে আকবর দাবি করেন, তিনি একা নয়, রায়হানকে নির্যাতনে জড়িত ছিলো বন্দরবাজার ফাঁড়ির আরও ৫/৬ জন পুলিশ সদস্য। এসময় আকবর বার বার বলছিলেন, ‘আমি একা মারিনি….ইচ্ছা করে মারিনি’। জেরার মুখে একজন সিনিয়রের কথাতেই পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন আকবর। আকবর জানান, সিনিয়ররা বলছিলো ২ মাস পর ঠাণ্ডা হয়ে যাবে সব। এরপর খাসিয়ারা আকবরকে তুলে দেয় বিজিবির হাতে। পরে তাকে হস্তান্তর করা হয় সিলেট জেলা পুলিশের কাছে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, আকবর আজ সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে আমাদের সাদা পুলিশ পোষাকধারীরা তাকে গ্রেফতার করে। একটা ভিডিও ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমরা কিছু জানি না। একমাত্র আমাদের পুলিশের চেষ্টায় আকবরকে ধরা সম্ভব হয়েছে। এছাড়া আকবরকে যারা পালাতে সাহায্য করেছে তাদের আইনের আওতায় আনা হবে। কিছুক্ষণের মধ্যেই আকবরকে পিবিআই’র কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। রায়হানের মা ও রায়হানের স্ত্রী আকবরের ধরা পড়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন। তারা মামলার তদন্তভার রযাবের কাছে দেয়ারও দাবি জানান। উল্লেখ্য, নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদকে গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ প্রচার করে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে আহত রায়হান মারা গেছেন। এ ঘটনায় নির্যাতন ও হত্যা মামলা করে রায়হানের পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD