বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে বড়-ছোটর দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম।

বরিশালে বড়-ছোটর দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম।

Sharing is caring!

বরিশালে রফিকুল ইসলাম ওরফে টিপু নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে নগরের শ্রীনাথ চ্যাটার্জি লেনে বরিশাল কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল বরিশাল কলেজ ছাত্রদলের সংগঠক হিসেবে পরিচিত। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, বড়-ছোটর দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কলেজ শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৪ মার্চ একই স্থানে রফিকুলের বড় ভাই রাফসান আহম্মেদ ওরফে জিতু সন্ত্রাসীদের হামলায় নিহত হন। রাফসান বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক মেয়র আহসান হাবিবের সমর্থক ছিলেন। আহত ছাত্রদল নেতা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, রফিকুলের মাথায় ছয়টি এবং শরীরে একটি স্থানে জখম হয়েছে। বিজ্ঞাপন ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে রফিকুল কলেজসংলগ্ন শ্রীনাথ চ্যাটার্জি লেনের মুখের একটি হোটেলে বসেছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি দল সেখানে গিয়ে রফিকুলকে টেনেহিঁচড়ে বাইরে বের করার চেষ্টা চালায় ও দোকানটি ভাঙচুর করে। রফিকুলকে সড়কে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তারা। এরপর স্থানীয় লোকজন রফিকুলকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হামলাকারীদের সম্পর্কে স্থানীয় ব্যক্তিরা জানান, হামলাকারীরা অনেক আগে থেকেই এলাকায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আসছে। তারা শুরুতে কিশোর গ্যাং তৈরি করে সদর রোড, ফকিরবাড়ি, কালীবাড়ি রোডসহ আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কাজ করত। তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলাও আছে। বরিশালের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বড়-ছোট দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD