বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
শ্রমিক লীগ নেতার হাতের কব্জি কর্তণ ঘটনায় গ্রেফতার দুই

শ্রমিক লীগ নেতার হাতের কব্জি কর্তণ ঘটনায় গ্রেফতার দুই

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল প্যাদার উপর সন্ত্রাসী হামলা ও কুপিয়ে বাম হাতের কব্জি কর্তণের ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বশির চৌকিদার (৫০) ও সোহেল হাওলাদার (৩৫)। বুধবার রাত আড়াইটার দিকে আমতলীর পুজাখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়ায় থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলের উপর এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি ছেনা ও গরু জবাইয়ের একটি চাকু (স্থানীয় ভাষায় ড্যাগার) জব্দ করা হয়। এ ঘটনায় জুয়েল প্যাদার পিতা ফারুক প্যাদা বাদী হয়ে ১২ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

কলাপাড়া থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিজেদের দ্বন্দের কারনে এমন ঘটনা ঘটেছে। অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই দুইজনকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ গত বুধবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহর থেকে দলীয় কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় সশস্ত্র একদল দূবৃত্ত জুয়েলের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুই পা, দুই হাত জখমের পর বাম হাতের কব্জি কেটে নেয় সশস্ত্র দূর্বৃত্তরা। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু প্রচন্ড রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখান থেকে ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েলের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা হাওলাদার স্বপন। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা গাজী মশিউর রহমান মামুন, শাহারুল ইসলাম লিটন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD