সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের ১বছর ২মাস কারাদন্ড ।

ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের ১বছর ২মাস কারাদন্ড ।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার (৫নভেম্বর২০২০) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র আদালত এ রায় ঘোষনা করেন।

এরআগে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মোসা:শাহানারা বেগম ৮এপ্রিল ২০১৯ চেয়ারম্যান আবদুল সালাম সিকদার’র বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগ সহ ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বাদীর প্রদত্ত জবানবন্দিতে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্নিত অভিযোগ প্রমানিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে সমন জারী করেন আদালত।

পরবর্তীতে আদালতের অনুকম্পায় চেয়ারম্যান জামিন পেলেও  তার বিরুদ্ধে দ:বি: ৫০০ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় তিন জন সাংবাদিক নেতা সহ মোট ৫জন বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মি: নাথুরাম ভৌমিক। রায় প্রচারের সময় বিজ্ঞ আদালতে আসামী অনুপস্থিত ছিল।
এদিকে রায় প্রচারের পর বাদী পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামী পক্ষের নিযুক্তীয় কৌশুলী।

প্রসংগত, ৩এপ্রিল ২০১৯ রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমিজায়গা নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য  চাচাতো বোন মোসা: শাহানারা বেগম’র বিরুদ্ধে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে ’দু:শ্চরিত্র’ নারী বলে লিখিত সংবাদ সম্মেলন করেন। যা পরবর্তীতে একাধিক জাতীয়, আঞ্চলিক পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয়। যাতে একাধিক নারী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD