মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ০২ টি প্রতিষ্ঠানে জরিমানা।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ০২ টি প্রতিষ্ঠানে জরিমানা।

Sharing is caring!

বরিশালে ০৫ নভেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বাজার রোড, সদর রোডের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

অভিযান পরিচালনাকালে বাজার রোডের আনন্দ মশলা হাউজ ও ন্যাশনাল মশলা হাউজ নামক ০২ টি দোকানে মোড়ক, লেভেল ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন পণ্য বিক্রির অপরাধে প্রত্যেক প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০ টাকা করে ২০,০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
এ সময় বিএসটিআই বরিশালের ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস বলেন, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী আইন না মেনে ব্যবসা পরিচালনা করছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ বাজার রোডে অভিযান পরিচালনা করা হয়েছে এবং ০২ টি প্রতিষ্ঠানে অর্থদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD