বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনার নলীতে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বরগুনার নলীতে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি:বিশ্বনবী (সা:) এর ব্যঙ্গচিত্র ও কটুক্তির ও ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রতিবাদে পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরগুনা সদর, উপজেলার নলী বন্দর বাজারে স্থানীয় মুসল্লী ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের আয়োজনে এসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নলী বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ নুরুল হক মাওলানার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আল-আমিন, মাওলানা হাফেজ সিদ্দিকুর রহমান,মাওলানা হাফেজ নাজমুল আহসান,মোঃ সিরাজুল হক,আমিনুল হক,মোবারক আলী মৃধা,মোঃ জিয়াউল হক রাসেল, ইদ্রিস মল্লিক, মোঃ বেলাল আকন, সুমন মল্লিক, প্রমুখ।

বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কট, ব্যঙ্গচিত্র অপসারণ ও ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ফ্রান্স সরকারের সহযোগিতায় প্যারিসের দেয়ালে দেয়ালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অমর্যাদা, বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত, যা বরদাশত করা হবে না। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সরকারের এ ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD