সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়দানকারী এক প্রতারক আটক ॥

জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়দানকারী এক প্রতারক আটক ॥

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়ে এক হাজতী আসামীর পরিবারের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো: কামরুজ্জামান পলাশ (৪২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ষ্টেনো কাম টাইপিষ্ট মো: কাইউম আকন্দ বাদী হয়ে কলাপাড়া থানায় প্রতারনা, আত্মসাত ও টাউট আইনে একটি মামলা দায়ের করেন।

এজাহারকারীর বিবরনে জানা যায়, আদালতের কর্মচারীরা অফিস শেষে আদালত ভবন থেকে বের হওয়ার সময় লক্ষ্য করেন কামরুজ্জামান পলাশ নামের ওই প্রতারক মাদক মামলায় গ্রেফতারকৃত হাজতী আসামী উজ্জ্বল’র পিতা শাহজাহান কাজীর সাথে বাকবিতন্ডা করছে। এসময় প্রকাশ হয়ে পড়ে প্রতারক পলাশ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট’র বন্ধু পরিচয়ে জামিন করিয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় এবং আরও ২৫হাজার টাকার জন্য বাকবিতন্ডা করছে। বিষয়টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র নজরে এলে তিনি ওই প্রতারককে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের ষ্টেনো কাম টাইপিষ্ট মো: কাইউম আকন্দ মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এর আগে কলাপাড়া উপজেলার মহিপুর সদর ইউনিয়নের জনৈক হারুন গাজী নামের এক দালালকে পুলিশ আটক করে মহিপুর থানায় টাউট আইনে মামলা দায়ের করে। দীর্ঘ হাজত বাসের পর হারুন জামিনে মুক্তি পেলেও মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার আদালতে কর্মরত আইনজীবী সহকারীদের পরিচয় পত্র ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আদালতের সামনে নিজের ঔরসজাত শিশু পুত্রকে কোলে নেয়ার অপরাধে এক বিচারপ্রার্থীকে মারধর করার অভিযোগে দায়েরকৃত স্বপ্রনোদিত মামলায় অভিযুক্ত দুই আইনজীবী সহকারীকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করার সময় তিনি এ আদেশ জারী করেন। আগামী ৮নভেম্বর থেকে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD