বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বেতন বৈষম্য নিরসনের দাবীতে পটুয়াখালীতে হেলথ এসিস্ট্যান্ট ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান।

বেতন বৈষম্য নিরসনের দাবীতে পটুয়াখালীতে হেলথ এসিস্ট্যান্ট ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ নিয়োগবিধি সংশোধন করে (স্নাতক/সম্মান উল্লেখ করতঃ স্বাস্থ্য সহকারী ১৩ তম,  সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম এবং স্বাস্থ্য  পরিদর্শক ১১তম গ্রেড প্রদান)  বেতন বৈষম্য নিরসনের দাবীতে জেলা প্রশাসন, সিভিল সার্জন, পুলিশ সুপার এর কাছে পৃথক স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়পশনের নেতৃবৃন্দ।

অদ্য ৩ নভেম্ভর ২০২০ তারিখ মঙ্গলবার  দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময়  স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য  পরিদর্শক  নেতৃবৃন্দ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জি.এম সরফরাজ এর কাছে স্মারক লিপি পেশ করেন।

এসয় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর কাছে একই দাবীতে স্মারক লিপি প্রদান করেন। এর আগে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এর নিকট স্মারক লিপি পেশ করেন হেলথ এসিস্ট্যান্ট এসেসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসেসিয়েশন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের মধ্যে ছিলেন  জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হাওলাদার, স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, বাউফল শাখার সভাপতি মাসুম বিল্লাহ, সদর উপজেলা শাখার সভাপতি মহসিন মাহমুদ, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন  সদর উপজেলার সভাপতি মোসাঃ চন্দন জাহান, সাধারন সম্পাদক রাশিদা বেগম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD