বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বাউফলে কৃষি কর্মকর্তাকে মারধরেের মামলায় ইউপি চেয়ারম্যান শাহিন শ্রীঘড়ে।

বাউফলে কৃষি কর্মকর্তাকে মারধরেের মামলায় ইউপি চেয়ারম্যান শাহিন শ্রীঘড়ে।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলের উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিনকে মারধর ও সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনার মামলায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কনকদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান  জানান, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম এর নির্দেশনায় একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ওই আসামি ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার ঢাকায় পালিয়ে যাবার সময় আজ মঙ্গলবার (০৩ অক্টোবর-২০২০ ইং) সকালের দিকে বরিশাল লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করে এবং তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর-২০২০ ইং) উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন গ্রামের বাড়ি কনকদিয়া গেলে সন্ধ্যার দিকে তিনি কনকদিয়া বাজারে যান এবং ওই ইউপি চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হলে তিনি সালাম দেন। তখন আনছার উদ্দিনকে কথা শোনার জন্য ডেকে নিয়ে ওই ইউপি চেয়ারম্যান শাহিন উপজেলা কৃষি কর্মকর্তা. মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাঁকে প্রকাশ্যে শাহিন মারধর করলে এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে আনছার উদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD