বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
আট বছরের শিশু ধর্ষণের অভিযোগ ১৪ বছরের কিশোর গ্রেপ্তার।

আট বছরের শিশু ধর্ষণের অভিযোগ ১৪ বছরের কিশোর গ্রেপ্তার।

Sharing is caring!

অনলাইন ডেক্স:গাজীপুরের শ্রীপুরে ২য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে অভিযুক্ত কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আটককৃত কিশোর শ্রীপুরের পটকা গ্রামের বাসিন্দা। এছাড়া সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার ছাত্র। ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর স্বজনরা জানান, শুক্রবার বিকেলে শ্রীপুরের পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে যায় ওই শিক্ষার্থী। এসময় চকলেট খাওয়ানোর কথা বলে অভিযুক্ত কিশোর পাশের শালবনে নিয়ে ধর্ষণ করে।

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
রোববার (১ রোববার) সকালে শিশুটি বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি জানায় এবং ঘটনাটি প্রতিবেশীদের মাধ্যমে রাতে শ্রীপুর থানা পুলিশকে জানালে, অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তারের পর অভিযুক্তের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই ভিকটিমের বাড়িতে হামলা চালিয়ে টিনের প্রাচীর ও চালে কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওই শিশু শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD