বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রেমে ব্যার্থ হয়ে চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা।

প্রেমে ব্যার্থ হয়ে চিরকুট লিখে স্কুলছাত্রের আত্মহত্যা।

Sharing is caring!

বরগুনা : বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নে রিয়াজ নামের ৮ম শ্রেনীর এক শিক্ষার্থী বাড়ীর পাশে তেঁতুলগাছে গলায় দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রিয়াজ তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী। রিয়াজের পারিবার ও স্হানীয় গ্রামবাসী জানায়, প্রথমে রিয়াজ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে পারবর্তীতে মাদ্রাসায় ৩ বছর পড়াশুনা করে। আবার মাদ্রাসা থেকে এসে স্কুলে ভর্তি হয়। শনিবার বিকালে বাড়ী থেকে বেরহয়ে গিয়ে রাতে বাড়ী ফিরে না আসায় খোঁজাখুঁজি করে। রবিবার দুপুরের দিকে বাড়ীর পিছনে বাগানে একটি তেঁতুলগাছের সাথে রিয়াজের লাশ ঝুলতে দেখে বাড়ীর লোকজন।

খবর পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ ঘটনাস্হলে এসে মৃৃতদেহ উদ্বার করে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া  জানান, মৃৃতদেহে পকেট থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্বার করা হয়েছে। চিরকুটে লেখা রয়েছে “মা আমাকে ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মরিয়ম আমার জান”। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে, কিশোর প্রেমে ব্যর্থ হয়ে, আত্মহত্যার ঘটনা ঘটেছে। রিয়াজ তার মা-বাবার একমাত্র পুত্র সন্তান। রিয়াজের মা জেসমিন আক্তার জানান, কয়েকদিন যাবৎ তার ছেলের চলাফেরা অস্বাভাবিক ছিলো। মনে হতো মানসিক ভাবে অসুস্হ। পুলিশ মরদেহ উদ্বার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD