সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা সৈকতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত-২

কুয়াকাটা সৈকতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, আহত-২

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনের তার ছিড়ে পানিতে পরে বিদ্যুপৃষ্ট হয়ে লাল মিয়া (১৮) নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নিহতের মা চানবানু (৫৫) ও ফুফাতো ভাই আলী আকবর (১৩)। শনিবার রাত দশটার দিকে সৈকতের জিরো পয়েন্টে সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মিয়া কুয়াকাটার ফ্রাই ব্যবসায়ী মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাল মিয়াসহ তার মা ও ফুফাতো ভাই সী-বীচে সৈকতে ফ্রাইয়ের দোকানে কাজ করতে ছিল। রাত দশটার দিকে জোয়ারের পানি বাড়তে শুরু করলে তাদের ভাসমান দোকান অন্যত্র নেয়ার চেষ্টা চালায়। এসময় দোকানের সাথে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে পানিতে পড়লে তারা তিন জন বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষনা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD