সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক-জেবুন্নছা আফরোজ

নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক-জেবুন্নছা আফরোজ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : নৌকা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর উন্নয়নের প্রতীক। এ দেশের সকল উন্নয়নে এই আওয়ামী লীগের নৌকারই কৃতিত্ব। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গতকাল বরিশালের চকবাজার থেকে শুরু করে নগরীর বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথসভায় এ আহ্বান জানান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা ভোটারদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, উন্নয়নেরর ধারা চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিমকে জয়যুক্ত করার অনুরোধ জানান। তিনি বলেন, বিগত দিনে এ দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিল বলেই গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশকে আজ বিশ্বের রোল মডেল হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। গনসংযোগকালে তিনি আরো বলেন, গ্রামে গ্রামে এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পৌছে গেছে। কাচাঁ রাস্তা পাকাঁ হয়েছে। গ্রামে গ্রামে এখন সরকারের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আগামীতে ক্ষমতায় আসলে শহর যেমন সুযোগ সুবিধা পায়, গ্রামেও সেরকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। বিগত ১০ বছরে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ আর নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এজন্য আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে বেগবান করতে হবে। তিনি বলেন, জনগণ এখন আর স্বাধীনতা বিরোধী, খুনি ও লুটেরাদের ক্ষমতায় দেখতে চায়না। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বরিশাল অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারণে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD