মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং এর প্রশিক্ষণ প্রদান।

বরিশালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং এর প্রশিক্ষণ প্রদান।

Sharing is caring!

আজ ১ নভেম্বর রবিবার সকাল ৯ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে বরিশাল জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষণ কমর্সূচির উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশালের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এছাড়া প্রশিক্ষণের এক পর্যায়ে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার উপস্থিত হয়ে প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করেন এবং বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্টার আপডেট, এসিল্যান্ড কর্তৃক রেজিস্টার-২ যাচাই প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়। উল্লেখ্য, প্রশিক্ষণে বরিশাল জেলার ১০ উপজেলার এবং পটুয়াখালী জেলার (আংশিক) দু’টি উপজেলার সর্বমোট ৩৬ জন সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD