বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আটক

র‌্যাবের অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আটক

Sharing is caring!

অনলাইন ডেক্স:কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদকসহ ইমরান শেখ ইমন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১২।

শনিবার রাত ১০টায় শহরের মজমপুর এলাকার বনানী সিনেমা হলের পাশের একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ইমরান শেখ কুষ্টিয়া শহরের বাবার আলী গেট এলাকার সামসুজ্জামানের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গাফরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃত ব্যক্তির অফিস থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টা ম্যাগজিন ও ৪২ বোতল ফেন্সিডিলসহ অভিযুক্তকে আটক করা হয়।  র‍্যাব জানায়, ইমরান শেখ হত্যাসহ একাধিক মামলার আসামী।

আটককৃত ইমরান শেখ ইমনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD