রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলা

বরিশালে আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলা

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও গুলি বর্ষনের অভিযোগ পাওয়া গেছে বিএনপি প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার বিকালে বানারীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় প্রথম দফায় হামলার ঘটনা ঘটে এবং পরে নারায়ণপুরে হামলার ঘটনা ঘটে। এই পৃথক হামলায় আওয়ামী লীগের প্রায় ১৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ করে বানারীপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা জাকির হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণার জন্য বিকালে বানারীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় নির্বাচনী কার্যালয়ের সামনে নৌকার সমর্থকরা জড়ো হয়। এসময় বরিশাল ২ আসনের প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও তার সমর্থকরা গাড়ি বহর নিয়ে এসে অতর্কিত ভাবে নৌকার সমর্থক ও আওয়ামী লীগেরনেতাকর্মীদের উপর হামলা চালায় এবং অতর্কিত ১৬/১৭ রাউন্ড গুলিবর্ষণ করলে আতংকে দিক বিদিক ছুটতে শুরু করে নেতাকর্মীরা। এসময় ৭/৮ জন আহত হয়। গুরুত্বর আহত অব¯’ায় বানারীপাড়া থানা যুবলীগের যুগ্ম সম্পাদক দুলাল তালুকদার ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজু খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো প্রায় ৬ জনকে ¯’ানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরো জানান, বানারীপাড়া থেকে গুঠিয়ায় ফেরার পথে নারায়নপুরে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় ধানের শীষের সমর্থকরা ৫টি মোটর সাইকেল ভাঙচুর করে এবং ৮ জনকে পিটিয়ে আহত করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD