সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
“নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন ও সমাবেশ”

“নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন ও সমাবেশ”

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে পানি ও বিদ্যুতের সংকট, সড়কের বেহাল দশা, হাসপাতালে চিকি’সা ব্যবস্থার দূরাবস্থা, দূবৃত্ত কর্তৃক জমি দখল, শিক্ষা ব্যবস্থার সংকট, ঘুষ দূর্ণীতিকে বিপর্যস্ত নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন নাগরিক উদ্যোগ কলাপাড়া। বুধবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের আহবায়ক নাসির তালুকদার। কলাপাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি করে সভায় বক্তব্য রাখেন প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক আতাজুল ইসলাম, আবুল হোসেন, দিবাকর সরকার, মতিউর রহমান মতিন, কবির হোসেন প্রমুখ। কলাপাড়া পৌর শহরের অধিকাংশ রাস্তার বেহাল দশা এবং বিদ্যুত গেলেই পানি চলে যায় এ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি ছাড়াও হাসপাতালে দরিদ্রদের বিনা ভিজিটে চিকিৎসা, টেষ্ট বানিজ্য বন্ধ ও কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত ভৌতিক বিল থেকে মুক্তির দাবি জানান। তাদের এ দাবি পূরণ না হলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পৌরবাসীকে সাথে নিয়ে ঘেরাও করার আলটিমেটাম দেন নাগরিক উদ্যোগের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD