সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত।

শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, নিজস্ব প্রতিনিধি। ‘মাদক কে না বলুন, ক্রীড়াকে হ্যা বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায়  শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধুলাসার ইউনিয়নের শেখ রাসেল স্মৃতি ক্লাব’র আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় ধূলাসার বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল লীগ টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব, এমপি’র সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির।
এসময় জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদার, লালুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম, এমপি’র ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম মৃধা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সালমা কবির, সদস্য শুভ্রা চক্রবর্তী কল্যাণী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকিসহ স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ ও গণমাধমকর্মী উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় মৌডুবী একাদশকে দুই গোলে হারিয়ে বলিয়াতলী একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের  মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD