বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রতিবন্ধী বৃদ্ব বাবা- মাকে নির্যাতন করে জমি লিখে নিয়ে বাড়ী থেকে বের করে দিয়েও নির্যাতনের অভিযোগ!

প্রতিবন্ধী বৃদ্ব বাবা- মাকে নির্যাতন করে জমি লিখে নিয়ে বাড়ী থেকে বের করে দিয়েও নির্যাতনের অভিযোগ!

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাই জোড়া গ্রামে প্রতিবন্ধী বৃদ্ধ বাবা ও বৃদ্ধা মাকে নির্যাতন করে জোর পূর্বক জমি লিখে নেবার অভিযোগ পাওয়া গেছে সন্তান মাহবুব খোকন (৫০) ও তার স্বী সুফিয়া বেগম (৪২) এর বিরুদ্বে। মঙ্গলবার সন্ধায় আবারও খোকন ও তার স্রী সুফিয়া বেগম আরও জায়গা লিখে দেবার জন্য বাবা আঃ মোহাম্মদ হাফেজ (৮০) কে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শারীরিক প্রতিবন্ধী মোহম্মদ হাফেজ জানায়, তাদের ২ছেলে এবং ১ মেয়ে। মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন। আর এক ছেলে বাকপ্রতিবন্ধী। তিনিও তার স্রী ছগিনা বেগম ও(৭০) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় চলাচলে সমস্যা হয়। বড় ছেলে ও তার স্রী সহ একই বাড়ীতে বসবাস করতো। ২০১৯ সালে ছেলে খোকন ও তার স্রী সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেবার জন্য স্বামী-স্রীকে শারীরিক নির্যাতন শুরু করে।

এক পর্যায়ে জোর করে ১৮ কাঠা জমি লিখে নিয়ে তাদের ২ জনকে ও তাদের বাকপ্রতিবন্ধী ছেলেকে বাড়ী থেকে বের করে দেয়। মোহাম্মদ হাফেজ বলেন,বাড়ী থেকে তাড়িয়ে দেবার পরে কয়েক মাস মেয়ের বাড়ী থেকে নিজে বাড়ী করে বসবাস করতে থাকেন। ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধায় খোকন ও তার স্রী,নাতিরা এসে নতুন বাড়ীও তাদেরকে লিখে দিতে বলে। এক পর্যায়ে খোকন তার বাবাকে মারধর করলে স্রী ছখিনা বেগম বাধাঁ দিলে তাকেও খোকন মারধর করেছে বলে মোহম্মদ হাফেজ জানায়।এ সময় স্হানীয় লোকজনের হস্তক্ষেপে খোকনকে প্রতিরোধ করা হয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া  বলেন,বাবা – মা,কে নির্যাতনের কোন অভিযোগ আমরা পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্হা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD