মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে ৩১ জেলের জেল-জরিমানা।

বরিশালে ৩১ জেলের জেল-জরিমানা।

Sharing is caring!

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরিশালে ৩০ জনকে কারাদণ্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এক লাখ ৪৩ হাজার মিটার জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৩১ জনকে জেল-জরিমানা করা ছাড়াও জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৭৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫০ জনকে ২ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়ে ১৭ লাখ মিটার জাল বিনষ্ট করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD