সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে সরকারি কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে সরকারি কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। দেশের প্রতিটি উপজেলায় সদ্য সরকারিকৃত ৩০২টি কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরী ১৬ ডিসেম্বরের মধ্যে সরকারিকরণের জোর দাবি জানিয়ে মানববন্ধন করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) পটুয়াখালী।

সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সকশিস পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০ অক্টোবর, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবু ইউসুফ। পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কৃষিবিদ লিটন এর সঞ্চালনায় এবং রাঙ্গাবালী সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তারা ৭ দফা দাবি উল্লেখ করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের সহকারী অধ্যাপক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। পটুয়াখালী জেলার সকশিসের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. নিজাম উদ্দিন শিকদার।

সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সদ্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে আত্তীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ হতে কর্মরতদেরকে আগামী ১৬ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখের মধ্যে এডহক নিয়োগ দিতে হবে। তা  নাহলে ঢাকায় মহাসমাবেশ করে দাবি আদায় করতে হবে। সকল শিক্ষককে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। আমাদের জেগে ঘুমিয়ে থাকলে চলবে না, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ষড়যন্ত্র প্রতিহত করে শিক্ষকদের দাবি আদায় করতে হবে।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সকশিস নেতা, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, প্রভাষক মুহাম্মদ রেজাউল করিম কেনান, প্রভাষক মো. গিয়াসউদ্দিন, প্রভাষক আঃ রাজ্জাক, মো. সাইফুজ্জামান টুটুল, প্রভাষক মো. সালেহ মাহমুদ, প্রভাষক মু.কাওসারুল আলম,  সহকারি অধ্যাপক আনিসুর রহমান, প্রভাষক মো. ওহাব মিয়া, প্রভাষক ফজলুল হক, প্রভাষক সালাউদ্দিন, প্রভাষক মো. আবু জাফর, প্রভাষক মো. রাশেদুল হক প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD