সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতার বিকল্প নেই- ওসি মোস্তাফিজুর রহমান।

বাউফলে ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতার বিকল্প নেই- ওসি মোস্তাফিজুর রহমান।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় এক যোগে পটুয়াখালী বাউফলের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৭টি বিট পুলিশিং কার্যালয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী  বিট পুলিশিং সমাবেশ করেছেন থানা পুলিশ।

গত শনিবার (১৭ অক্টোবর-২০২০ ইং) সকাল দশটার সময় পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত ২নং বিট পুলিশিং এর আয়োজনে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণ ও নির্যাতন বন্ধে সচেতনতার বিকল্প নেই। তাই আমাদের সকলকে এব্যাপারে সচেতন হতে হবে।

এসময় তিনি আরও বলেন, নারী ধর্ষণ ও নির্যাতনসহ সকল অপরাধ বন্ধে পুলিশ নিরালস কাজ করে যাচ্ছে। আমাদের দেশের জনসংখ্যার আর্ধেকই নারী। দেশের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে নারীরা অসামাণ্য ভূমিকা রাখছে। তাই নারী ধর্ষণ, নির্যাতন বন্ধ ও তাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। আমাদের বোন/ মেয়েকে যে নজরে দেখি একই নজরে সকল নারীকে দেখলে সুন্দর সমাজ গড়া সম্ভব।

বিট পুুলিশিং কার্যালয় তদারকি কর্মকর্তা এসআই মো. মোয়াজ্জেন হোসেনের আয়োজিত সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, সুধিজন, সচেতন নাগরিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা

সমাবেশে তিনি সকল ধরনের অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD