বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় বাস মালিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

বরগুনায় বাস মালিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: বরগুনা-নিশানবাড়িয়া সড়কে যাত্রীবাহী অটো, ইজিবাইক, থ্রি হুইলার চলাচলে বরগুনা বাস মালিক গ্রুপের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনীর বাঁধা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন। এসময় তারা এই সড়কে যাত্রীবাহী বাস চলাচলের পাশাপাশি সকল ধরণের যানবাহন চলাচলের দাবি জানান মানববন্ধনকারীরা।
রবিবার(১৮ অক্টোবর) সকাল ১০ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে এ মানববনন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অটো, ইজি বাইক ও থ্রি হুইলার শ্রমিকদের স্ত্রী-সন্তানদেরকে নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, দীর্ঘদিন যাবৎ বরগুনা টু নিশানবাড়িয়া সড়কে বাস মালিকদের সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন জায়গায় অটো ইজি বাইক ও থ্রি হুইলার থামিয়ে যাত্রীদের নামিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করেন এবং অটোরিকশা-ইজিবাইক গাড়ি গুলো পিটিয়ে ভেঙ্গে দেয়। এই স্বাধীন দেশে বাস মালিকদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। অটোরিকশা-ইজিবাইক থ্রি হুইলার চালিয়ে ছেলে মেয়েদের কে নিয়ে দুবেলা, দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারে তার পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD