বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা

বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে মতবিনিময় সভা

Sharing is caring!

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি-২) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ভোক্তার চাহিদা অনুযায়ী সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। একটি মহল গুজব ছড়ানোর মাধ্যমে দেশের বাজার অস্থিতিশীল করতে কাজ করছে। আমরা গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী পণ্য কিনি।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান রইলো, আপনারা কোনো পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না। এমনকি অধিক দামে পণ্য বিক্রি করবেন না, সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করুন, না হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
এসময় তিনি বর্তমান আলু এবং পেঁয়াজের মূল্য বাড়া নিয়েও কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, বরিশাল ক্যাবের প্রতিনিধি রনজিৎ দত্ত, বরিশাল মহানগরীর বিভিন্ন বাজার কমিটির সভা, আড়তদার ব্যবসায়ী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ অন্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD