বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে অস্ত্রসহ ০২ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে অস্ত্রসহ ০২ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল অদ্য ১৭ অক্টোবর ২০২০ তারিখ পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১২.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন একটি মাছের আড়ৎ এর সামনে কতিপয় ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ১৭ অক্টোবর ২০২০ তারিখ আনুমানিক রাত ১২.৫৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সোহাগ জোমাদ্দার(৩০), পিতা- মোঃ এছহাক জোমাদ্দার সাং-সুধীরপুর, পোঃমহিপুর, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী,২। মোঃ ফারুক খন্দকার(৫০), পিতা-মৃত সফদার খন্দকার, সাং-সুধীরপুর, পোষ্ট-মহিপুর, থানা- মহিপুর, জেলা- পটুয়াখালী বলে জানায়। স্থানীয় ব্যক্তি বর্গের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তাদের হেফাজতে অস্ত্র ও গুলি রক্ষিত আছে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদ্বয় কর্তৃক নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত আড়ৎ ঘরের চৌকির মধ্যে তোষোকের নিচে রাখা (১) ০২ টি ওয়ান শুটারগান, (২) ০২ রাউন্ড কার্তুজ, (৩) ০১ টি বিদেশী রিভলবার, (৪) ০৮ রাউন্ড গুলি এবং (৫) ০২ টি চাপাতি উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর ডিএডি মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD