সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর শ্রীরামপুরে পৈত্রিক সম্পত্তি জবরদখল,ইউপি পরিষদে অভিযোগ!

পটুয়াখালীর শ্রীরামপুরে পৈত্রিক সম্পত্তি জবরদখল,ইউপি পরিষদে অভিযোগ!

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলাধীন লাউকাঠি ইউপির শ্রীরামপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি জবরদখল ভূমিদস্যুতায় পরিনত হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে।

সরেজমিন অনুসন্ধানে জানাযায়, ভুক্তভোগী মোঃ আবু জাফর পিতা মোঃ জিন্নাত আলী সাং শ্রীরামপুর বলেন আমার প্রতিবেশি ও একই বংশ ভূত  আবদুস সোবাহান হাওলাদার, মোঃ ইউসুফ আলী হাওলাদার ,ইদ্রিস আলী হাওলাদার সর্ব পিতা মৃত ধলু হাওলাদার এর সাথে  পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিনের পুঞ্জিভূত সংকট বর্তমানে প্রাননাশের হুমকিতে রুপান্তরিত হয়েছে। আমরা জীবিকার উদ্দেশ্য শহরে বসবাস করিতেছি। এমন সুযোগ কাজে লাগিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করছে। ইতিমধ্যে আমার গ্রামের বসত বাড়ির প্রবেশ পথ কেটে যাতায়াত পথসহ পথের দুপাশে বেড়ে ওঠা বনজ গাছের অপূরনীয় ক্ষতি সাধন করেছে।

বিষয়টি নিয়ে প্রতিপক্ষ ইউসুফ আলী হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন,এরকমের কোন ঘটনা ঘটেনি আমার উপর মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে। এছাড়াও তিনি আরো বলেন, আমি এর সুষ্ঠ সমাধান চাই।

এবিষয়ে জাকির হোসেন প্রতিবেদ’কে বলেন,  আমদের ওয়ারিশদের মধ্যে দুটি খতিয়ানের মধ্যে মোট সম্পত্তির পরিমাণ ২ একর ৪২ শতাংশ জমি যার মধ্যে পৈত্রিক ওয়ারিশ মালিকদের কাছ থেকে অর্থৎ আমার মা খালাদের কাছ থেকে ক্রয়সূএে মালিক মো,আবু জাফর,মো,জাকির হোসেন,মো,সহীদুল ইসলাম আমাদের তিন ভাইয়ের সমান অংশে ৭০ শতাংশ জমি ক্রয় করি এবং ফজিলাতুন্নেছার ৮ শতাংশ মোট ৭৮ শতাংশ জমির মালিক আমরা বিদ্দমান থাকি।

তিনি আরো বলেন,প্রতিপক্ষ রোয়েদাত ভঙ্গ করে তারা আমাদের জমিতে গায়ের জোরে  জবর দখল ভাবে প্রবেশ করেছে। এসময় বসত বাড়ীর ২ লক্ষ ৫০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। মেইন সড়কের পাশথেকে ১ লক্ষ টাকার মাটি কেটে নিয়েছে।

ভুক্তভূগীর পারিবারিক সূএে আরো  জানাযায়,শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম খোকন এর নিকট লিখিত দরখাস্তের পরিপেক্ষিতে আগামী ২৪ অক্টোবর পরিষদে শালীশ ব্যবস্থার দিন ধার্য আছে।

উক্ত ঘটনার বরাত দিয়ে স্থানীয় জৈনিক ব্যক্তি নামপ্রকাশে অনিচ্ছুক তিনি জানায়,দীর্ঘদিন যাবৎ এদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছে।ফজিলাতুন্নেছার ছেলেরা নিরীহ এরা বাড়ীতে না থাকায় প্রতিপক্ষরা বাড়ীঘর নির্মান ও গাছপালা কেটে নেয়া সহ মাটি কেটে নেয়ারও অভিযোগ রয়েছে।

এবিষয় শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সহীদুল ইসলাম খোকন এর  কাছে বিষয়টি জানতে  তার ব্যবহার কৃত সেল ফোনে (০১৭২৬৩৩১৯৩১) ১৫ অক্টোবর  সময় ৭.৪৯ মিনিটে একাধিক বার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD