বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত!

উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত!

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। আরো বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী মজুমদার, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, শিক্ষা অফিসার তাসলিমা বেগম, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শাহাদাত, ইউসুফ হোসেন, হরেন রায়, সরোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী, বন কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় প্রধান অতিথি আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী মা ইলিশ রক্ষা অভিযানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সকল জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। সমাজ থেকে মাদক ও দূর্নীতি দূর করতে পারলেই দেশের উন্নয়ন সাধিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD