বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
পটুয়াখালী জেলা পুলিশের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

পটুয়াখালী জেলা পুলিশের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী জেলা পুলিশের দুজন সদস্য বরিশাল বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। পটুয়াখালী জেলার গলাচিপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং মির্জাগঞ্জ থানার এসআই (নি:) মোঃ সাইদুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বরিশাল রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের  হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। ০৬টি পুরস্কারের মধ্যে দুটি পুরস্কারই পটুয়াখালী জেলা পুলিশ লাভ করেন।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম তাদেরকে অভিনন্দন জানান। তিনি আরও বলেন, কোন কিছুর স্বীকৃতি পাওয়া মানে দায়িত্ব আরও বেড়ে যাওয়া, পূর্বের অর্জনকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া, আরও ভালো কাজ করা। ভালো কাজের এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি জেলার সকলকে নির্দেশনা এবং উৎসাহ প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD