বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
রিফাত শরীফ হত্যা; অপ্রাপ্তবয়স্কদের মামলার রায় ২৭ অক্টোবর।

রিফাত শরীফ হত্যা; অপ্রাপ্তবয়স্কদের মামলার রায় ২৭ অক্টোবর।

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামীর রায়ের তারিখ ঘোষণা করেছে আদালত। বুধবার বেলা ১২টার দিকে বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ তারিখ নির্ধারণ করেন।
বুধবার (আজ) উভয়পক্ষের আইনগত ব্যাখার পর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসূলি।
এ মামলার আসামীরা হলেন চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমূল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক ও আরিয়ান শ্রাবন, রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ, নাঈম ও তানভীর আদালতে উপস্থিত ছিলেন। এদের মধ্য চন্দন, প্রিন্স মোল্লা, রাতুল সিকদার, নাজমূল হাসান, নিয়ামত, মারুফ বিল্লাহ, মারুফ মল্লিক ও আরিয়ান শ্রাবনসহ সাতজন জামিনে রয়েছেন। বাকিদের যশোর কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।রাষ্ট্রপক্ষের কৌসূলী মোস্তাফিজুর রহমান বাবুলবলেন, রাষ্ট্রপক্ষ এবং আসামী পক্ষের আইনগত ব্যাখার পরে ২৭ অক্টোবর রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত।
উল্ল্যখ্য, রিফাত শরীফ হত্যা মামলায় মোট ২৪ আসামীর বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। এদের মধ্যে ১৪ জন অপ্রাপ্তবয়ষ্ক আসামীর বরগুনা শিশু আদালতে বিচারক হাফিজুর রহমানের আদালতে গত ১ জানুয়ারি থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD