বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বিশ্ব মান দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশ্ব মান দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

আজ বুধবার (১৪ অক্টোবর) ৫১তম বিশ্ব মান দিবস। দিবসের প্রতিপাদ্য বিষয় ‘পৃথিবী সুরক্ষায় মান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

৫১তম বিশ্ব মান দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৪ অক্টোবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, জেলা ক্যাব সভাপতি রনজিৎ দত্ত্ব, বিএসটিআই’র উপ-পরিচালক মো. শফিউল্লাহ খান এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।

সভায় জনসাধারনকে গুনগত মান সম্পন্ন পন্য দেয়ার উপর গুরুত্বরোপ করা হয়। এ লক্ষ্যে ব্যবসায়ীদের কঠোর দিকনির্দেশনা দেয়া হয়। ব্যবসায়ীরা পন্যের গুনগত মান ঠিক রাখার জন্য সভায় প্রতিশ্রুতি দেন বলে জানান জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD