শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশালে জেএসসি’র পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ

বরিশালে জেএসসি’র পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ। এখানে জিপিএ ফাইভের সংখ্যা ৪ হাজার ৯০৬ জন। এবারও পাশের হার ও জিপিএ ফাইভের বেলায় ছাত্রীরা এগিয়ে। আজ সোমবার দুপুর ১২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম এই ফলাফর ঘোষণা করেন।

তিনি জানান, এবারে জেএসসি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৮৫৭ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৬১ হাজার ৩শ ছাত্রী আর ৫৩ হাজার ৫শ৫৭ জন ছাত্র। এদের মধ্যে পাশ করেছে ৫৯ হাজার ৯০৩ জন ছাত্রী আর ৫১ হাজার ৫৬৬ জন ছাত্র। পাশের হার ভোলা জেলা এগিয়ে রয়েছে। গেল বছরের চেয়ে পাশের হার দশমিক ৭৩ ভাগ বাড়লেও জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ৩ হাজার ৫২৫ টি।
এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভাল ফলাফল হওয়ায় খুবই খুশি তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD